রাজপথের ত্যাগী, সাহসী এবং বারবার কারা নির্যাতিত নেতা খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দুলাল খান বাঁচতে চায়

নিউজ এডিটর প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন /
রাজপথের ত্যাগী, সাহসী এবং বারবার কারা নির্যাতিত নেতা খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দুলাল খান বাঁচতে চায়

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়ন বিএনপির দুলাল খান-একনিষ্ট বিএনপির কর্মী। প্রায় ৪০ বছর আগে থেকে বিএনপির রাজনীতির সাথে পথ চলা। এরশাদবিরোধী আন্দোলনে মোংলার রাজপথে সরব থেকে একত্রে ছাত্র রাজনীতি করেছে। প্রতিটি মিছিল মিটিংয়ে কুমারখালি থেকে এসে প্রতিদিন সন্ধ্যার মিছিলে অংশগ্রহণ ছিল তখন তার রুটিন ওয়ার্ক।

রাজপথের ত্যাগী, সাহসী এবং বারবার কারা নির্যাতিত নেতা খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দুলাল খান বাঁচতে চায়
রাজপথের ত্যাগী, সাহসী এবং বারবার কারা নির্যাতিত নেতা খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দুলাল খান বাঁচতে চায়

গত দুই যুগ স্থায়ী হয়েছেন দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নে। বর্তমানে এই ইউনিয়ন বিএনপির কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং এক নম্বর ওয়ার্ড কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দলকে ভালো বাসতে যেয়ে এবং গত ১৭ বছর ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলনে অসংখ্যবার জেল খেটেছেন। তারপরও দলীয় কর্মকান্ড থেকে তিনি কখনো বিরত হননি। যাই হোক দুলাল খান এখন দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন তিনি। ইতিমধ্যে খুলনা,ঢাকার বড় বড় হাসপাতাল থেকে তাকে ফেরত দিয়েছে। অসহায় অবস্থায় বাড়ীতে মৃত্যুর প্রহর গুনছে। একমাত্র ভরসা মহান আল্লাহপাকের অশেষ মেহেরবানী বা তাঁর অসীম কুদরত।
রাজপথের ত্যাগী, সাহসী এবং বারবার কারা নির্যাতিত নেতা খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দুলাল খান বাঁচতে চায়
রাজপথের ত্যাগী, সাহসী এবং বারবার কারা নির্যাতিত নেতা খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দুলাল খান বাঁচতে চায়

সেই সাথে ভারতের চেন্নাই বা ভেলোরে ভর্তি করানোর মধ্য দিয়ে হয়তো তার স্বাভাবিক জীবনে ফেরত আসা সম্ভব। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ লিভার প্রতিস্থাপনের মাধ্যমেই তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেন যা ব্যয়বহুল। আল্লাহ মালিক। এই মুহুর্তে তার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকার দরকার। কিন্তু আজীবন দলের পিছনে সময় দিয়ে এই মুহুর্তে বিএনপির এই নেতা দুলাল খান এখন রিক্ত-নিঃস্ব ও অসহায়। দল এই নিবেদিত প্রাণ কর্মীর জীবন রক্ষার্থে কি কিছুই করতে পারবে না?

বানিশান্তা ইউনিয়ন বিএনপির সকলের প্রাণের দাবি প্রিয় নেতা দুলাল খানের চিকিৎসার জন্য এগিয়ে আসতে পারেন দাকোপ-বটিয়াঘাটার স্থানীয় সংসদ সদস্য প্রিয় নেতা আমির এজাজ খান আমরা তাঁর দৃষ্টি আকর্ষণ করছি। সেইসাথে উপদ্রুত উপকূলবাসীর গর্ব মোংলা-রামপালের নয়নেরমনি মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব লায়ন ডঃ ফরিদুল ইসলামেরও সুদৃষ্টি আশা করছি।

একইসাথে বিএনপির খুলনা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও বিষয়টি ভেবে দেখবেন বলে আশা করছি। সাথে সাথে বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি দাকোপের বানিশান্তা ইউনিয়ন বিএনপির এই কর্মী দুলাল খানকে বাঁচাতে আপনার সহযোগিতা একান্ত প্রয়োজন।

দাকোপের এই প্রাণ প্রিয় নেতা দুলাল খানের আকুল আবেদন সকলের কাছে আমি খুবই অসুস্থ লিভার ট্রান্সফার করতে হবে দেশের বাইরে যাওয়ার দরকার তাই সবাইকে অনুরোধ একটা শেয়ার করে দেন এবং আমার চিকিৎসার জন্য বিকাশ ও নগদ নাম্বার দেওয়া হলো সাধ্যমত সহযোগিতা করুন 01401961744 দেশের বাইরে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন ০১৯৩৬৯১০২৩৯

Host DSF