​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির জমকালো ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন


নিউজ এডিটর প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন /
​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির জমকালো ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ রংপুরের ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছিল এক অন্যরকম আনন্দঘন সন্ধ্যা। ‘কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর’-এর উদ্যোগে আয়োজিত জমকালো ঈদ পুনর্মিলনী ও ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠান গত রোববার (২২ মার্চ) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রংপুরের কামারপাড়াস্থ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব একেএম দৌলত আকবরের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার-পরিজনদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

​রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর থেকেই অনুষ্ঠানস্থলে একে একে হাজির হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। শুরুতে আশরাফ, তরিকুল ও জনির আগমনের মধ্য দিয়ে আড্ডার সূচনা হয়। এর কিছু সময় পর সস্ত্রীক উপস্থিত হন আতিয়ার ও শাহজাহান বাবু। রাত আটটা বাজার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দীর্ঘ সময় পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ মেতে ওঠেন কোলাকুলিতে, কেউ মেতে ওঠেন পুরনো দিনের মধুর স্মৃতিচারণে কেউবা মেতা উঠেন ভিডিও ধারণে। দীর্ঘদিনের ব্যবধানে অনেকের চুলে পাক ধরলেও বড়ভাই-বড়বোন ও বন্ধুদের সাহচর্যে মুহূর্তের জন্য সবাই ফিরে গিয়েছিলেন সেই সোনালী ছাত্রজীবনে। পুরো এলাকা যেন এক টুকরো ‘মিনি কারমাইকেল’ ক্যাম্পাসে পরিণত হয়েছিল।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন জনাব একেএম দৌলত আকবর, তাহের আলী, মোঃ মনিরুল হক প্রধান, শহিদুল ইসলাম খুররম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আতিয়ার রহমান, আশরাফুল আলম আশরাফ, শাহজাহান বাবু, জুলফিকার আলি জুয়েল, শহিদুল আলম লাবু ও মমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে কারমাইকেল কলেজকে একটি অনুভূতির জায়গা হিসেবে অভিহিত করেন। তারা বলেন, “কারমাইকেল কলেজ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগ ও শেকড়। এই সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দীর্ঘদিনের একটি স্বপ্ন আজ পূর্ণতা পেলো।”

​বক্তারা সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বলেন, “আমরা চাই এই সমিতি কেবল একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আর্তমানবতার সেবায় মাইলফলক স্থাপন করুক। বিশেষ করে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা যেন যার যার অবস্থান থেকে সাধ্যমতো এই সমিতিকে সহযোগিতা করেন।” তারা আরও বলেন, কোনো ধরনের রাজনৈতিক ভেদাভেদ বা ব্যক্তিগত গ্রুপিং যেন এই পবিত্র বন্ধনকে কলুষিত না করে। জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোতে সক্রিয় অংশগ্রহণসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। একইসাথে সমিতির নামে একটি স্থায়ী কার্যালয় স্থাপন এবং দ্রুততম সময়ের মধ্যে সরকারি রেজিস্ট্রেশন সম্পন্ন করার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়।

​পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সমাপনী: আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু-কে সভাপতি এবং শহিদুল আলম লাবু-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে একেএম দৌলত আকবর ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আতিয়ার রহমানসহ অন্যান্য সম্পাদকীয় পদে দক্ষ ও নিবেদিতপ্রাণ সদস্যদের স্থান দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু তার সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে সমিতির সার্বিক সমৃদ্ধিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে আয়োজক একেএম দৌলত আকবরের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য এক নৈশভোজের ব্যবস্থা করা হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সমন্বয় করেন জনাব মোঃ আতিয়ার রহমান।
৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি
উপদেষ্টা পরিষদ:
১) জনাব মো: মনিরুল হক প্রধান
২) জনাব এমদাদুল হক ভরসা
৩) জনাব শহিদুল ইসলাম মিজু
৪) জনাব শামসুজ্জামান সামু
৫) জনাব এ্যাডভোকেট তাহের আলী নিউটন
৬) অধ্যক্ষ, কারমাইকেল কলেজ, রংপুর (পদাধিকার বলে)।

১) সভাপতি -জনাব, ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু
২) সিনিয়র সহ-সভাপতি – জনাব একেএম দৌলত আকবর
৩) সহ-সভাপতি জনাব প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
৪) সহ-সভাপতি জনাব প্রফেসর শাহাজাহান নাছির বাবু
৫) সহ-সভাপতি জনাব প্রফেসর সারওয়ার হোসেন
৬) সহ-সভাপতি জনাব মোঃ শাহজাহান বাবু
৭) সাধারণ সম্পাদক-জনাব শহিদুল আলম লাবু
৮) যুগ্ন সাধারণ সম্পাদক জনাব খন্দকার শহিদুল খুররম
৯) যুগ্ন-সাধারণ সম্পাদক জনাব মোঃ মমিনুল হক মামুন
১০) যুগ্ন-সাধারণ সম্পাদক জনাব জুলফিকার আলী হানিফ জুয়েল
১১) যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম আশরাফ
১২) সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আতিয়ার রহমান
১৩) সহ সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সরকার

১৪) কোষাধ্যক্ষ জনাব মোঃ আব্দুল গফফার

১৫) দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ ইসলাম জনি

১৬) প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ তরিকুল ইসলাম

১৭) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান মিজান

১৮) ক্রিড়া বিষয়ক সম্পাদক জনাব, মোঃ রাসেল সরকার রিংকু

১৯) আইন বিষয়ক সম্পাদক জনাব মোঃ আবু মোত্তালিব (শিমুল)

২০) সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ গোলাম মোস্তফা

২১) মহিলা বিষয়ক সম্পাদক জনাব তাহমিনা শিরিন নিপা

কার্যকরি সদস্য:

১) জনাব রওশন উল হক সরকার
২) জনাব শাহিনুর আলম শাহিন
৩) জনাব মিনহাজুল হক
৪) জনাব তারিক হাবিব জয়
৫) জনাব মনিরা মুন্না
৬) জনাব সোমা চক্রবর্তী
৭) জনাব জান্নাতুল ফেরদৌস জান্নাত
৮) জনাব মমতা শিরিন
৯) জনাব বকুল আরা বেগম
১০) জনাব মোঃ শাহজাহান বাদশা
১১) জনাব আয়েশা সিদ্দিকা
১২) জনাব মারজান আক্তার।

Host DSF