পবিত্র ঈদ’উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী রাখাব উদ্দীন


নিউজ এডিটর প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ৫:১২ অপরাহ্ন /
পবিত্র ঈদ’উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী রাখাব উদ্দীন

ইফতিয়াজ সুমন ,সুনামগঞ্জ প্রতিনিধি: মহিমান্বিত এক মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে সকল শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রাখাব উদ্দীন।
তিনি ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তরুণ প্রজন্মের জনবান্ধন নেতা।জনকল্যাণ মুখী কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ, সৎ আদর্শবান ন্যায় পরায়ণ ব্যক্তি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি কন্ঠস্বর, যুবসমাজের অহংকার, হতদরিদ্র মানুষের আস্থার আশ্রয়স্থল।

তিনি বিভিন্ন সময় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দঘন মুহূর্তে আমাদের উচিত সব হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন গড়ে তোলা। তিনি আরও বলেন, পবিত্র ঈদের অনাবিল আনন্দে দূর হোক সব অন্ধকার, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার আলো।

ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর ও প্রতিটি হৃদয়। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ যেন আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ – জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনেন। সবশেষে তিনি সকল শুভাকাঙ্খী , নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান, পাশাপাশি আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ,সর্বস্তরের জনগণ,সকল ভোটারদের সহ, বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন।

Host DSF