
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের বসতবাড়ি পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা সদরের বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া ও বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে সহিংসতায় আহত বিএনপি নেতাকর্মী, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা ঘর বাড়ি পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শনকালে সকল ঘটনার জন্য জামায়াত শিবিরকে দায়ী করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বেলা ১২ ঘটিকায় বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া এলাকায় জামায়াত শিবিরের অতর্কিত হামলায় আহত বিএনপির ২০-২২ জন নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানান। সেই সাথে সকলের প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে একটি সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিরাজসহ ইউনিয়ন বিএনপি’র ১০-১২ জন নেতা কর্মীর ভাঙচুর করা বাড়িঘর পরিদর্শন করেন। সেখানে তিনি আহত ও ভীত সন্তস্ত্র মহিলা ও শিশুদের সাথে কথা বলেন এবং তাদের সান্তনা প্রদান করেন। এরপর আগুনে পুড়িয়ে দেওয়া যুবদল নেতা আলিমুজ্জামান রানার বাড়ি পরিদর্শনে যান। সেখানে দাঁড়িয়েই তিনি প্রশাসনের সাথে কথা বলেন। ঘটনার সাথে জড়িত এলাকার সন্ত্রাসী সুমন সহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের অনুরোধ জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
এ সময় তার সাথে ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ফকির তারিকুল ইসলাম, এস্কেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম, শ্রমিক নেতা সেলিম ভূঁইয়া, আবু হানিফ শানু, যুব নেতা মনিরুজ্জামান সোহাগ, ছাত্রনেতা আরিফুল ইসলামসহ বারুইপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





















আপনার মতামত লিখুন :