লবাণাক্ত প্রবণ উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি এবং বীজ উৎপাদন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

নিউজ এডিটর প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন /
লবাণাক্ত প্রবণ উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি এবং বীজ উৎপাদন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপের বানিশন্তায় প্রশান্তি সেন্টারে ২৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় লবনাক্ত প্রবণ উপকুলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি এবং বীজ উৎপাদন বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএএসডির চেয়ারম্যান অমল আগস্টিন গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বঙ্কিম হালদার, আশার প্রদিপ এর নির্বাহী কর্মকর্তা পরিতোষ মৃধা, চেয়ারম্যান সুদেব কুমার রায় দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, কৈলাশগজ্ঞ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গাজী ফয়সাল আলম। বক্তরা বলেন ‘জলবায়ু পরিবর্তনে কীভাবে লবণাক্ত এলাকায় আরো বেশি ফলন করে কৃষকরা রিটার্ন পায় সে নিয়ে কাজ চলছে।

লবাণাক্ত প্রবণ উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি এবং বীজ উৎপাদন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
লবাণাক্ত প্রবণ উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি এবং বীজ উৎপাদন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

’উপকূলীয় এলাকার কৃষকরা সনাতন পদ্ধতিতে ধানসহ নানা ধরনের লবণাক্ততা সহনশীল জাতের ফসল চাষ শুরু করেছেন এক দশক আগে। তবে প্রচলিত পদ্ধতিতে সেচ ও সার খরচের তুলনায় ফসলের উৎপাদন আশানুরূপ নয়। এজন্য অনেক এলাকার কৃষকরা লবণাক্ততা সহনশীল জাতের ফসল চাষ কমিয়ে দিচ্ছেন। এ অবস্থায় উন্নত এ প্রযুক্তির ব্যবহার উপকূলীয় কৃষকদের চাষাবাদ অব্যাহত রাখতে উৎসাহ যোগাবে। উক্ত সংলাপ অনুষ্ঠানে অংশ গ্রহনকারী এনজিও উবিনীগ, কারিতাস, বাংলাদেশ কৃষক ফেডারেশন, বেলা ও বিএএসডি।

Host DSF