
মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপের প্রতিটি মাঠ জুড়ে চলছে আমন ধান কাটার মহা-উৎসব নারী-পুরুষ সকলে মিলে আমন ধান কাটা, মাড়াই করা ও ধান সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছে। মাঠের যেদিকে তাকানো হয়, সেদিকেই মিলছে ধান কাটা আর মাড়াই করার মহা-উৎসব। মাঠজুড়ে গালিচার মতো কেবলই দাড়িয়ে আছে সোনার মতো ধান আর ধান। মাঠের কোথাও হেমন্তের রোদ গায়ে মেখে ধানের গাছ খাড়া হয়ে আছে, কোথাও হেলে পড়েছে ধানের গোছা। সবখানেই হেসে খেলে সময় পার করছে এখন ধানের মাঠ। সড়কের পাশে, গ্রামের ভেতর, যেদিকেই যাওয়া যায়; দেখা মিলছে সোনালি ধানের মাঠ। দাকোপের সবুজ মাঠগুলো এখন ধান পাকার সুখে সোনালি হয়ে উঠেছে। উপজেলার সকল মাঠে পাকা ধান কাটার দৃশ্য চোখে পড়ছে। দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন এবার দাকোপে ১৯২৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। সকল জায়গায় ধানের ফসল ভালো। কোথাও কোন প্রকার পোকার আক্রমণ হয়নি আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমন ধানের ফলন খুবই ভালো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু বলেন দাকোপে এবার আমনের ফলন ভালো হয়েছে। যদি বাজার দর ভালো থাকে তবে কৃষকরা সকলেই লাভবান হবে বলে আশা করা যায়।





















আপনার মতামত লিখুন :